বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:১৪ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরের টঙ্গী সাব-রেজিস্ট্রারের অফিসে দলিল লেখকদের সঙ্গে অসদাচরণ,সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবি,দলিলে লেখকদের

logoখবরের সময় ডেস্কশনিবার, ১০ এপ্রিল ২০২১, রাত ২:২৮ সময় 0508
গাজীপুরের টঙ্গী সাব-রেজিস্ট্রারের অফিসে দলিল লেখকদের সঙ্গে অসদাচরণ,সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবি,দলিলে লেখকদের

গাজীপুরের টঙ্গী সাব-রেজিস্ট্রারের অফিসে দলিল লেখকদের সঙ্গে অসদাচরণ,সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবি,দলিলে লেখকদের

 গাজীপুরের টঙ্গী সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ এর অপসারণের দাবিতে কলম বিরতি করেছেন দলিল লেখকরা।গত রোববার (৪ এপ্রিল) দিনব্যাপী কলম বিরতিতে অংশ নেন তিন শতাধিক দলিল লেখক। দলিল লেখকদের সঙ্গে অসদাচরণসহ,নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা ।
কলম বিরতিতে অংশ নেয়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলিল লেখক জানান,কয়েক মাস ধরে দলিল লেখকদের সাথে রূঢ় আচরণ শুরু করেন টঙ্গী সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ। দলিলের প্রয়োজনীয় সব ধরনের কাগজপত্র ঠিক থাকার পরও সাব-রেজিস্ট্রারের সাথে আর্থিক চুক্তিপত্র না করলে তিনি স্বাক্ষর করেন না কোন দলিলে। দলিল লেখকরা চুক্তিপত্রের জন্য রাজি না হলে দলিল লেখককে জমির ক্রেতাদের সামনে গালিগালাজ করেন।
তারা আরও বলেন,সাব-রেজিস্টার সপ্তাহে তিনদিন অফিস করেন,যা পর্যাপ্ত নয়। ফলে করোনার সময় স্বাস্থ্য ঝুঁকি নিয়ে লোক সমাগম করে কাজ করতে হচ্ছে। কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে একজন দলিল লেখকের মৃত্যু হয়েছে। দলিল লেখকদের সাথে খারাপ আচরণ ও অনিয়ম দুর্নীতি বন্ধে সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবি জানান। খোঁজ নিয়ে আরও জানা  যায়,মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ টঙ্গী সাব রেজিস্ট্রী অফিসে জয়েন করার কয়েকদিনের মধ্যে কর্ম বিরতির পরিস্থিতির তৈরী করেছিলেন । তিনি মানিকগজ্ঞ সদর সাব রেজিস্ট্রার থাকাকালীন সময়ে তার বিরোদ্ধে দফায় দফায় অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় লেখালেখি হয়েছিল ।
কলম বিরতিতে টঙ্গী সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল,সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান স্বপন,যুগ্ম সাধারণ সম্পাদক মুরদ হোসেন বকুল, সাবেক সভাপতি মো. সালাউদ্দিন ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।অভিযোগ প্রসঙ্গে টঙ্গী সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ বলেন,দলিল লেখকদের সাথে আলোচনা হচ্ছে। তারা কর্মসূচি স্থগিত করেছেন।
এদিকে দলিল লেখকদের কলম বিরতির খবর পেয়ে বিকালে জেলা রেজিস্ট্রার মো. ওয়াহিদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। পরে দলিল লেখকদের সঙ্গে আলোচনা হলে দলিল লেখকরা তাদের কর্মসূচি স্থগিত করেন।

বিষয়- অপরাধ, প্রশাসন, জনদূর্ভোগ, অনিয়ম /দুর্নীতি

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর